প্রবাসে মৃত্যু

সরকারি খরচে লাশ আনতে আইনি নোটিস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৩ এএম

বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের লাশ সরকারি খরচে আনার বিষয়ে ব্যবস্থা নিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন ডাকযোগে এই নোটিস পাঠান।

পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বরাবর নোটিস পাঠানো হয়েছে। এটি পাওয়ার সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান লিংকন।

নোটিসে বলা হয়, রেমিট্যান্সের মাধ্যমেই আমরা তৃতীয় বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রবাসীদের প্রতি আমাদের দায়িত্ব গুরুত্বপূর্ণ এবং সরকারও এ বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে।

আইনজীবী লিংকন বলেন, ‘আগে বিদেশে কেউ মারা গেলে বিমান বাংলাদেশ বিনাখরচে লাশ দেশে আনার ব্যবস্থা করত। কিন্তু গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি- এখন থেকে বিমান কর্র্তৃপক্ষ নিজ খরচে লাশ আনবে না। পরিবারকে খরচ দিতে হবে, যা খুবই দুঃখজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত