বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত রবিবার রাত ১০টার দিকে তাকে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। অবস্থা অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার তার ব্যক্তিগত সহকারি মোকসেদুর রহমান আবীর দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তার সহধর্মিনী অধ্যাপক শাহেদা রফিক দেশবাসীর দোয়া চেয়েছেন।
