গেইলকেই হার মানাবে এই খুদে ক্রিকেটার! (ভিডিও)

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫ পিএম

এক শিশুর সাবলীল ভঙ্গিমায় ব্যাটিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ভিডিওটি পোস্ট করেছেন। শিশুটির শট খেলার ভঙ্গি আর মারে জোর দেখে অনেকে তাকে ক্রিস গেইলের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

আসলে খুদে এই ক্রিকেটারের পাওয়ারফুল হিটিং দেখে চমকে যেতে পারেন স্বয়ং ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট ছেলে বাঁ হাতে ব্যাট করছে সিঁড়ির ওপরের ধাপে। বলের জন্য অপেক্ষা করছে সে। একের পর এক বল ছুটে আসছে আর চোখের পলকে তা দূরে পাঠিয়ে দিচ্ছে সে।

তার শটগুলোতে এমনই জোর যে, দেখে বিশ্বাস করা দায়, এমন ছোট্ট একটা মানুষ কীভাবে এইভাবে শট মারছে! আকাশ চোপড়া তার ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট শিশুটি কেমন?’

এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা তো রীতিমতো প্রশংসায় ভরিয়ে তুলেছেন। কেউ জুনিয়র ক্রিস গেইল বলে ডাকছেন। কেউ তুলনা করছেন স্টুয়ার্ট ব্রডকে যুবরাজ সিংয়ের ছয় বলে ছয় ছক্কা হাকানোর শটগুলোর সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত