জাবিতে অক্সিজেন কনসেন্ট্রেটর ও পোর্টেবল ভেন্টিলেটর প্রদান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে ও নাভানা গ্রুপের সৌজন্যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য ২টি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ও একটি পোর্টেবল ভেন্টিলেটর (করোনা চিকিৎসার জন্য) দেওয়া হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টায় এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে মেডিকেল সেন্টার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে মেডিকেল সেন্টার প্রাঙ্গণে এসব মেশিন হস্তান্তর করা হয়। 

image

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ফোরাম সহ-সভাপতি জনাব তাহিয়াত হোসেন, ডিএমপির গোয়েন্দা পুলিশের ডিসি ও ফোরাম সাধারণ সম্পাদক জনাব মো. আ. আহাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা তুল জান্নাত এবং ফোরামের অন্যান্য নেতৃবন্দ। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান , প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান। নাভানা গ্রুপের পক্ষ থেকে ছিলেন এজিএম আফজাল নাজিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

image

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের পক্ষে ফোরামের কাছ থেকে মেশিনগুলো গ্রহণ করেন অধ্যাপক বশির আহমেদ, আ স ম ফিরোজ-উল-হাসান, মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান। উপস্থিত নাভানা গ্রুপ কর্মকর্তারা আগামীতেও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য সর্বাত্মক সহোযোগিতার প্রতিশ্রুতি দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত