কাশিমপুর কারাগার

যুদ্ধাপরাধ মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১১ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যুদ্ধাপরাধ মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম মোসলেম উদ্দিন প্রধান (৬৮)। তিনি কিশোরগঞ্জের নিকলী থানার কামারহাটি এলাকার লাবু শেখের ছেলে। গতকাল শুক্রবার সকালে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ফাঁসির দন্ডপ্রাপ্ত কয়েদি মোসলেম উদ্দিন প্রধান সকালে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সকালে আসামি মোসলেম উদ্দিন প্রধানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

জেলার আরও জানান, যুদ্ধাপরাধী মামলায় মোসলেম ফাঁসির দ-প্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। মোসলেম দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত