ধামরাইয়ে কাভার্ডভ্যান ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৩ পিএম

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রবিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিসিক এর সামনে এই দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় কালামপুর বিসিক এর সামনে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই নিহত হয় অজ্ঞাতনামা ওই যুবক। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটি শনাক্ত করা যায়নি। গাড়িটি আটক করার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত