বন্যা ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গাজীপুর সদর উপজেলার অন্যতম বৃহৎ ভাওয়াল মির্জাপুর হাট-বাজারের সহস্রাধিক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ছেন। তারা এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
সম্প্রতি ওই বাজারে গেলে ইজারাদার ও ব্যবসায়ীরা জানান, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা পরিস্থিতির কারণে বাজারের ব্যবসায়ীদের অবস্থা শোচনীয়। আগের মতো আর ক্রেতারা বাজারে আসছেন না। এর মধ্যে গত জুন-জুলাই মাসে দীর্ঘস্থায়ী বন্যায় বাজারের নিচু এলাকার সব দোকানপাট পানিতে তলিয়ে যায়।
বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবু নাসির, আবদুস সাত্তার, সুলতান মিয়া, আফসার উদ্দিন, ঠান্ডু মিয়া জানান, প্রায় ছয় মাস ধরে করোনাভাইরাসের কারণে বাজারের ব্যবসা প্রায় বন্ধ। উপরন্তু বন্যার কারণেও দেড় মাস পানিতে নিমজ্জিত ছিল করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পর্যায়ের অনেককে সহায়তা দেওয়া হলেও তাদের এ বাজারের কোনো ব্যবসায়ী প্রণোদনা বা আর্থিক সহায়তা পাননি।
