মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনন্য কীর্তি পোলার্ডের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৮ পিএম

আইপিএলে বুধবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে মাঠে নামতেই অনন্য কীর্তি হয়েছে কিয়েরন পোলার্ডের। মুম্বাইয়ের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

মুম্বাইয়ের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ক্ষেত্রে পোলার্ডকে তাড়া করছেন অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে তিনি মুম্বাইয়ের জার্সিতে মোট ১৪৫টি ম্যাচে মাঠে নামলেন।

অবশ্য সার্বিকভাবে আইপিএল ম্যাচ খেলার তালিকায় রোহিত অনেক আগেই এই মাইলস্টোন (১৫০ ম্যাচ) টপকে গিয়েছেন। ডেকান চার্জার্সের হয়ে ৪৫টি ম্যাচ মিলিয়ে রোহিতের মোট আইপিএল ম্যাচ এখন ১৯০।

আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় পোলার্ডের অবস্থান ১৪ নম্বরে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১৯৩ ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ১৯২টি ম্যাচ। তিনি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। রোহিত অবস্থান করছেন তিন নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত