প্রগতি ইন্স্যুরেন্সের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় গত হিসাব বছরের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন এজিএমে সভাপতিত্ব করেন। এতে অংশ নেন ভাইস চেয়ারম্যান তাবিথ আউয়াল, পর্ষদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, খলিলুর রহমান, মোহাম্মদ এ আউয়াল, মো. সাইদুর রহমান মিন্টু, মো. সারোয়ার কামাল, এন জে চৌধুরী, মোহাম্মদ আবদুল মালেক, মো. মুশফিকুর রহমান, নাসির লতিফ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।
সভায় তিন পরিচালক পুনর্নির্বাচিত হন। তারা হলেন মোহাম্মদ সাইদুর রহমান মিন্টু, খলিলুর রহমান এবং মো. সারোয়ার কামাল। পাবলিক শেয়ারহোল্ডারের পক্ষ থেকে নির্বাচিত দুই পরিচালক হলেন মিসেস নিগার জাহান চৌধুরী এবং নাসির লতিফ। বিজ্ঞপ্তি
