সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় গতকাল সোমবার তিন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয়েছে বিষ দিয়ে মারা মাছ, বিষের বোতল ও একটি নৌকা। করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকায় অভিযান চালানো হয়। তখন বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামে। তাদের কাছ থেকে ১২ কেজি মাছ, বিষের একটি বোতল, দুটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা জব্দ করা হয়েছে।
