গ্রামীণ ব্যাংক কর্মীসহ তিনজনের লাশ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১১:৩৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে শৌচাগার থেকে এনজিওকর্মীর গলাকাটা, নড়াইলের কালিয়ায় নদীতে ভাসমান ও নরসিংদীর শিবপুরে আমগাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

কুষ্টিয়া : দৌলতপুরে নুরুজ্জামান (৩৮) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কিস্তির টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় গ্রামীণ ব্যাংক শাখার কর্মকর্তার। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর দফাদারপাড়ার মমিন দফাদারের বাড়ির শৌচাগারের দরজা ভেঙে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানার পুলিশ। নুরুজ্জামান গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নড়াইল : কালিয়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে চর-ডুমুরিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নরসিংদী : শিবপুরে আমগাছে ঝুলন্ত অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ইটাখোলা-গাজীপুর সড়কের পাশের মুনসেফেরচর গ্রামের একটি পুকুরপাড়ের আমগাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত