কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের মাহমুদুল হোসাইনের ছেলে।
গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সি ইন পয়েন্টে এ ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সৈকতের সি ইন পয়েন্টে সাগরে ভাটার সময়ে গোসলে নামেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে ভাটার টানে হারিয়ে যান ফাতীন ইতমাম মাহমুদ। পরে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
