সরকারের একটাই কাজ, ক্ষমতায় থাকা : সেলিমা

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৪:৩০ এএম

ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকা ছাড়া এ সরকারের আর কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, দেশের জনগণের স্বাস্থ্য, শিক্ষা, বিদেশে কর্মসংস্থানসহ সবকিছুই সরকারকে দেখভাল করতে হয়। কিন্তু এ সরকার কিছুই করছে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ’ আয়োজিত ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, ‘করোনার চিকিৎসার অভাবে অসহায় মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়িয়েছে। মানুষ শহর থেকে গ্রামে পালাচ্ছে। মানুষের চাকরি নেই, খাবার নেই। এখন সৌদি আরব প্রবাসী হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করছে। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত তাদের পুনরায় নিবন্ধন করা হয়নি। এগুলো সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত