৮৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১১:৩৮ পিএম

প্রথম বিদেশি ব্যাংক হিসেবে ৮৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সব ধরনের রেগুলেটরি অনুমোদন পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে এসসিবি জানিয়েছে, জিরো কুপন বন্ড ইস্যুর মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৌশলগত দৃষ্টিকোণ এবং আর্থিক অবস্থার গুণগত মানের আস্থার ওপর নির্ভর করে তার তারল্য বাড়াতে পারবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইস্যু করা জিরো কুপন বন্ড পাঁচ বছরমেয়াদি, অরূপান্তরযোগ্য, অনিরাপদ ও পূর্ণ অবসায়নযোগ্য। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এই ইস্যুর জন্য ট্রাস্টির দায়িত্ব পালন করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশের একমাত্র বহুজাতিক ইউনিভার্সাল ব্যাংক হিসেবে প্রয়োজনীয় মূলধন প্রবাহের ক্ষেত্রে আমরা এক অনন্য অবস্থানে রয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে ট্রিপল এ ক্রেডিট রেটিংপ্রাপ্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইস্যুকারী হিসেবে আমরা বিশ^াস করি, আমাদের এই সংযোজন একদিকে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে সহায়তা করবে।

এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, আমরা আশা করি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বন্ড ইস্যুটি আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, মিউনিসিপ্যালিটি ইত্যাদির বন্ড মার্কেট সর্বাধিক অংশগ্রহণকে উৎসাহিত করবে এবং সর্বোত্তম অর্থায়ন কৌশল তৈরি করবে, যা তাদের সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত