শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১২:২১ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পর্ষদের ৩০৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কিছুসংখ্যক পরিচালক সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন। পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ এতে সভাপতিত্ব করেন।

এ সময় ব্যাংক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, মো. আবদুল বারেক, পরিচালক আবদুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুছ, মশিউর রহমান চমক, জেবুন নাহার, ফকির মাশরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক কে এ এম মাজেদুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, ইমতিয়াজ ইউ আহমেদ, কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত