গণতন্ত্রের অনুপস্থিতিতে যৌনতন্ত্র প্রসার লাভ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সরকারি অফিস-আদালত-স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা এমন কোনো স্থান নেই, যেখানে নারীর সম্ভ্রমহানি হচ্ছে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ এখন ডাইরেক্ট অ্যাকশন দেখতে চায়। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনামূলক নাটক নির্মাণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
×
