ঝিনাইদহে সীমান্ত অতিক্রমকালে ১৫ জন আটক

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০২:১২ এএম

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী-পুরুষসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। গত সোমবার গভীর রাতে উপজেলার সেজিয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বিজিবির উপ-অধিনায়ক মেহেদী হাসান জানান, স্থানীয় শ্যামকড় এলাকার সীমান্ত পিলার ৬০/১১৮-আর এর আনুমানিক ৩ কিমি ভেতর থেকে তাদের আটক করে বিজিবি ৫৮-এর টহলরত সদস্যরা। আটকরা সবাই বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পাড়ি জমাচ্ছিল। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত