প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মানসিক প্রতিবন্ধী নারী, তার নবজাতক ও তাদের আশ্রয়দাতা ব্যক্তি। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে দিনমজুর আমজাদ আলীর হাতে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ ৫৫ হাজার টাকা ও একটি ব্যাটারিচালিত ভ্যান তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে দারুণ খুশি আমজাদ আলী।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সপ্তাহে কালীগঞ্জের মায়াধরপুর গ্রামের রাস্তার পাশ থেকে অন্তঃস্বত্তা ও প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে আশ্রয় দেন ওই গ্রামের দিনমজুর আমজাদ আলী। শুক্রবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী।
