বিক্রয়োত্তর সেবা অটোমেশনের আওতায় আনতে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। সাতটি সিজন পেরিয়ে সম্প্রতি শুরু হয়েছে ক্যাম্পেইনের সিজন-৮। এতে অভিনব ও মনোগ্রাহী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগানোয় ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড এবং বেস্ট এরিয়া ম্যানেজার অ্যাওয়ার্ড-২০২০’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ‘সিক্সএনাইন’ মডেলের ওয়ালটনের নতুন স্মার্ট ফ্রিজ উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, জাকিয়া সুলতানা, মাহবুব আলম মৃদুল, রিফা তাসনিয়া স্বর্ণা, সাবিহা জেরিন অর্ণা প্রমুখ। বিজ্ঞপ্তি
