বাথরুম, রান্নাঘর থেকে শুরু করে ঘরের সর্বত্র মাকড়সা দেখা যায়। ঘর পরিষ্কার রাখলেও কিছুদিন পর এর উপস্থিতি আবার টের পাওয়া যায়। মাকড়সা দূর করতে রইল ঘরোয়া কিছু পরামর্শ
পুদিনা পাতা
পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না মাকড়সা। তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কিছু পুদিনা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ঘরের যেসব জায়গায় মাকড়সার জাল রয়েছে, সেখানে স্প্রে করুন। পাতার বদলে পুদিনার তেল সামান্য পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করলেও একই ফল মিলবে।
হোয়াইট ভিনেগার
ঘর থেকে মাকড়সা তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনেগার। ভিনেগারে অ্যাসিডিক অ্যাসিড থাকায় পুদিনা পাতার চেয়ে ভিনেগার বেশি কার্যকর। ভিনেগারের সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে মাকড়সার জালে স্প্রে করে দিন। মাকড়সার দৌরাত্ম্য দূর হবে বাড়ি থেকে।
লেবু
লেবুতে উপস্থিত ভিটামিন-সি মাকড়সা তাড়াতে খুব দারুণ কাজ করে। ঘরের যে জায়গাগুলোতে মাকড়সার আনাগোনা বেশি, যেমন জানালায়, বুকশেলফ, রান্নাঘরের তাকে, বাথরুমের স্ল্যাভে লেবুর রস ঘষে দিন। কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হতে পারে, এমন জায়গাগুলোতে স্প্রে করতে পারেন।
তেল
ভিনেগারের পরিবর্তে পিপারমেন্ট তেল বা টি ট্রি অয়েল পানির সঙ্গে মিশিয়ে পুরো ঘরে ছড়িয়ে দিতে পারলেও মাকড়সা দূর করতে ভালো ফল পাওয়া যায়।
