কুষ্টিয়ায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতুর গাইড বাঁধ ধসে চরম হুমকির মধ্যে পড়েছে সেতুটি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার সময় গড়াই নদীর বামতীরে সেতুসংলগ্ন ভাটিতে মাত্র চার বছর আগে নির্মিত এই গাইড বাঁধটির প্রায় ১০০ মিটার ধসে যায়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই গাইড বাঁধটি নির্মাণকালেই নানা অনিয়ম থাকায় এই ধসের ঘটনা ঘটেছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল বলেন, ওই সময় আমি এখানে ছিলাম না। কাজটি কীভাবে হয়েছে সেসব নথিপত্র না দেখে এ মুহূর্তে বলতেও পারছি না।
