মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা গত শনিবার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান সভাটি উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগ প্রধান মো. রিদওয়ানুল হকসহ সব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামি ব্যাংকিং, কার্ডসের প্রধান সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
