রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১০:৫১ এএম

রাজধানীর কুড়িল বিশ্বরোড বাসের ধাক্কায় মহর আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি ময়মনসিং হালুয়াঘাট উপজেলার দুরাল গ্রামে। ৩ ছেলে ও ৪ মেয়ের জনক তিনি। স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। একটি বাসাবাড়িতে প্রহরীর কাজ করতেন তিনি। তার স্ত্রী আনোয়ারা বেগম বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

স্ত্রী আনোয়ারা বেগম জানান, সকালে তারা স্বামী-স্ত্রী দুজন গ্রামের বাড়ি যাওয়ার জন্য বসুন্ধরা থেকে বের হন। এরপরে দুজনের কুড়িল বিশ্বরোড মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। আনোয়ারা বেগম আগে রাস্তা পার হয়ে গেলে তার পেছন পেছন রাস্তা পার হচ্ছিলেন মহর আলী।

একটি দ্রুতগামী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীদের মাধ্যমে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত