রাজশাহীতে আগ্নেয়াস্ত্র-ককটেলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০২:৪১ পিএম

রাজশাহী মহানগরীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ মো. জহুরুল হাসান (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক জহুরুল হাসান নগরীর সাধুর মোড় এলাকার মৃত মুর্তজা আলীর ছেলে। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে জহুরুল হাসানকে আটক করে। তিনি রাজশাহীর শীর্ষ অস্ত্রধারী। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত