নীলফামারীর সৈয়দপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে আবু সাঈদ সবুজ (৪২) নামে ফায়ার সার্ভিসের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে সৈয়দপুরের ঢেলাপীর গ্রামের পুলপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার ঢেলাপীর গ্রামের পুলপাড়ায় বড় বোনের বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী তরুণী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে সবুজ।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। আসামিকে আদালতে পাঠানো হয়।
