অ্যাপোলো ইস্পাতের দুই পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১২:৫৪ এএম

পূর্বঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের দুই পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অ্যাপোলো ইস্পাতের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল (মনোনীত পরিচালক মমতাজুর রহমান) ও জুপিটার বিজনেস (মনোনীত পরিচালক মসফিকুর রহমান) পূর্বঘোষণা ছাড়া যথাক্রমে ৮ লাখ ৮৮ হাজার ও ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছে। এই অপরাধে দুজনকে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত