স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যান চার্ট) সম্প্রতি থার্ড পার্টি সেলস (টিপিএস) অংশীদার হিসেবে পাওয়ার রাইড সার্ভিসেস লিমিটেডের ‘আমারটাকা’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির আওতায় ‘আমারটাকা’ অনুমোদিত বিক্রয় এজেন্ট হিসেবে এবং ডিজিটাল ¯েপসে বৃহত্তর ক্লায়েন্ট-বেসের সঙ্গে কাজ করবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং, ডিপোজিট অ্যান্ড মরগেজের মহাব্যবস্থাপক লুৎফুল হাবিব ও আমারটাকার সিইও মো. মাহমুদ আল মারুফ তৌফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
‘আমারটাকা অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাজিম ফারহান চৌধুরী, পরিচালক, আমারটাকা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের রিটেইল ব্যাংকিং প্রধান সাব্বির আহমেদ; হেড, আনসিকিউরড প্রোডাক্ট (সিসিপিএল) তৌফিক ইমাম; সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, পার্সোনাল লোন সাদি মনজুরুল হক; হেড, বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট মীর মোজাফফর হোসেন; হেড অব ক্লায়েন্ট একুইজিশন জাকিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
