গুলশানে জব্বার টাওয়ারের চুরির ঘটনায় ৩ জনকে খুঁজছে পুলিশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০২:১৬ এএম

রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারের এশিউর গ্রুপের অফিসে গ্রিল কেটে টাকা চুরি মামলায় অভিযুক্ত তিনজনকে খুঁজছে পুলিশ। তাদের ধরিয়ে দিতে বা পরিচয় জানতে চেয়ে বৃহস্পতিবার নিজেদের ফেইসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে গুলশান এশিউর গ্রুপ, জব্বার টাওয়ারের ফ্লোর নং-১৯-এ জানালার গ্রিল কেটে ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই চুরির ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত ব্যক্তিদের সন্ধান জানা প্রয়োজন।

যদি কেউ ওই ব্যক্তিদের সন্ধান জেনে থাকেন তাহলে গুলশান থানার মামলা তদন্তকারী অফিসার এসআই মো. জাকির হোসেনের (০১৭১১৯৭০৮৫১) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত