ইনক্লুসিভ ফিনটেক ফিফটি-২০২০-এর তালিকায় ‘নগদ’

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১২:২৫ এএম

ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে ২০২০ সালে তাদের অন্যতম সেরা ফিনটেক স্টার্টআপ হিসেবে ঘোষণা দিয়েছে ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’। ২০ অক্টোবর ওয়াশিংটনে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। সেখানে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে পেমেন্ট শ্রেণিতে সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ। স্বল্প আয়ের মানুষদের জন্য আর্থিক খাতে উদ্ভাবন নিয়ে আসা ও বিনিয়োগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি গ্রুপ ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’।

‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’র সেরা ৫০ ফিনটেক স্টার্টআপ হিসেবে স্থান পেতে বিশে^র ১১১টি দেশের ৪০৩টি প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে, যেখানে অন্তর্ভুক্তি, উদ্ভাবন, সক্ষমতার মাত্রা এবং মানুষকে আকর্ষণ করার এমন চারটি বিষয়ের ওপর ভিত্তি করে সেরাদের বাছাই করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত