কোনো মানুষকেই নিকৃষ্ট ভাবা ঠিক নয় : রাবাদা

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:২৪ এএম

একজন ক্রীড়াবিদ হিসেবে মানবাধিকারসহ ‘সঠিক কারণে’ লড়াই করার সামাজিক দায়বদ্ধতা তার আছে। বলেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিজো রাবাদা।

কৃষ্ণাঙ্গ নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এর সমর্থক রাবাদা বলেছেন, নেলসন ম্যান্ডেলার কাছ থেকে তিনি শিখেছেন কোনো মানুষকেই নিকৃষ্ট ভাবা ঠিক নয়।

রাবেদার ওপর ম্যান্ডেলা কী প্রভাব ফেলেছিলেন এবং এটি তাকে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের পক্ষে কাজ করতে প্রভাবিত করে কি না এমন এক প্রশ্নের উত্তরে রাবাদা বলেন এই কথা। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী নেলসন ম্যান্ডেলা বড় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় মৌলিক প্রয়োজন বা অধিকারের জন্য লড়াই করেছেন তিনি। মানুষের জন্য এটি অনুভব করা গুরুত্বপূর্ণ যে, তারা নিকৃষ্ট নন। মুক্ত মন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ রাবাদা আরও বলেছেন, ‘ক্রীড়াবিদ হওয়ায় আমার সুযোগ থাকছে বেশি মানুষের কাছে বার্তা পৌঁছানোর। তাই সামাজিক দায়বদ্ধতা আছে। মানুষকে মনে করিয়ে দিতে চাই সঠিক কারণে লড়াই করাটা গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত