নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু দেশটির কঠিন কোয়ারেন্টাইন শর্ত মানতে বাংলাদেশ রাজি না হওয়ায় সফরটি স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে শ্রীলঙ্কা। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। স্থানীয় গণমাধ্যমের ধারণা প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর ডারবান অথবা পোর্ট এলিজাবেথে। নতুন বছরে দ্বিতীয় টেস্টের ভেন্যু হতে পারে কেপটাউন। গেল বছরও দক্ষিণ আফ্রিকা সফর করেছিল শ্রীলঙ্কা। ওই সময় এশিয়ার প্রথম দেশ হিসেবে প্রোটিয়াদের মাটি থেকে টেস্ট সিরিজ জিতেছিল দলটি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ২১ নভেম্বর পাঁচ দলের ফ্যাঞ্চাইজিভিত্তিক লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে।
×
