মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের এএসআই

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৬:৪৮ পিএম

মাদক মামলার আসামি ধরতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের এক এএসআই। তাকে সিলেট হাসপাতাল থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হবিগঞ্জ শহরে খাদ্য গুদাম রোডে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে হবিগঞ্জ চৌধুরী বাজার ফাঁড়ির এএসআই মতিন মাদক মামলার আসামি খাদ্য গুদাম রোডে হিরা মিয়ার ছেলে হাসিমকে ধরতে বাড়িতে যান। এ সময় ওয়ারেন্টের কাগজপত্র দেখানো নিয়ে এএসআই মতিনের সঙ্গে হাসিম ও তার পরিবারের সদস্যরা তর্কে লিপ্ত হন।   

হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, একপর্যায়ে হাসিম ও তার পরিবারের সদস্যরা এএসআই মতিন (৫০) এর ওপর হামলা চালায়। বটি দিয়ে মতিনের বাম হাত এবং বাম কানে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত