নারায়ণগঞ্জে কমিউনিটি পুলি‌শিং ‌ডে পালিত

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৯:২৩ পিএম

‘মুজিব বর্ষের মূল মন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে দিনটি উদ্‌যাপন করা হয়।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে জেলার কমিউনিটি পুলিশিং ফোরাম ও জেলা পুলিশের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ ছাড়া জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও বিট পুলিশ এর অফিস সমূহে একই সঙ্গে কমিউনিটি ডে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত