রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন শেষে আসলামুল হক এমপি

এত সুন্দর প্রজেক্ট আমি কল্পনাও করতে পারিনি

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৫৫ পিএম

গত শুক্রবার দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন ঢাকা-১৪ আসনের সাংসদ মো. আসলামুল হক। এ সময় তাকে জানিয়ে প্রকল্প পরিদর্শন করান রূপায়ণ সিটি উত্তরার ডিএমডি মাহবুবুর রহমান ও ডিজি এম (সেলস) ও ক্লাস্টার হেড এ জেড এম তানভীর আহাদ।

আসলামুল হক বলেন, আমি অভিভূত। এত সুন্দর প্রজেক্ট। আমি কল্পনাও করতে পারিনি। অনেক বড় রাস্তা ও সুযোগ-সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে রূপায়ণ সিটি উত্তরা।

প্রকল্পের অন্যতম আকর্ষণ স্কাই ভিলায় রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেসিয়াম, সুইমিংপুল সাইড ঘুরে দেখেন এবং এর নান্দনিক সব সুযোগ-সুবিধা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ ছাড়া গত শনিবার রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত গ্রাহক রবি আজিয়াটার চিফ ইনফরমেশন অফিসার ড. আসিফ নাইমুর রশীদ তার বুকিং দেওয়া প্রিমিয়াম কন্ডো পরিদর্শনে আসেন। তিনি তার ইউনিটটি ও পুরো প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি এর আগেও এখানে বেশ কয়েকবার এসেছি। প্রতিবারই এসে দেখি প্রকল্পের চেহারা পরিবর্তন। এত দ্রুত বিশ্বমানের একটি প্রকল্প গড়ে উঠছে। নিজ চোখে তা না দেখলে বিশ্বাস করা যায় না।

১৩৪ বিঘা জমির ওপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্থহাউজ, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আধুনিক নগর জীবনের সব আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত