সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জালকুড়ি এলাকায় মো. শাহাবুদ্দিন ও শাহাদাত মালিকানাধীন ১টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম।
তিতাসের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এটি আমাদের নিয়মিত অভিযান। অভিযানে ডাইং ও নিটিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের এই অভিযান নিয়মিত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মমিনুল হক, ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন, মো. রফিকুল ইসলাম, টেকনিশিয়ান খায়ের আহমেদ ও উন্নয়ণকারী মো. মোস্তফা হাওলাদার প্রমুখ।
