প্যারিস চুক্তি থেকে বের হলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১২:৫০ এএম

ঘোষণার তিন বছর পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রশাসন যখন আনুষ্ঠানিকভাবে এই বের হয়ে আসার ঘোষণা দিল তখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন চলছে।

ক্ষমতায় এলে প্যারিস চুক্তির প্রতি যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল হবে এমন প্রতিশ্রুতি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তার প্রচারণায় বলেছিলেন। আর যদি ফের ট্রাম্প ক্ষমতায় আসেন তবে প্যারিস চুক্তির ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু জাতিসংঘের বিধি অনুসারে, এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৪ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের পর দিন।

আগামীতে চাইলে আবারও চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে যুক্তরাষ্ট্র। তবে এজন্য দেশটির কোনো প্রেসিডেন্টকে উদ্যোগ নিতে হবে। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি গ্রহণ করা হয় জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত