৪৬ দিন আর ৫৬টা ম্যাচ খেলার পর জানা গেছে চলতি আইপিএল প্লে-অফের চারটি দল। শীর্ষের দুই দল- শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিট্যালস আজ দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হচ্ছে। বাকি দু দল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ খেলবে এলিমিনেটরে। আজকের জয়ী দল উঠে যাবে ১০ নভেম্বরের ফাইনালে। পরাজিত দল দ্বিতীয় সুযোগ পাবে এলিমিনেটর জয়ীর সঙ্গে খেলার।
লিগ পর্বে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ লিগ ম্যাচে তারা হেরেছে হায়দরাবাদের কাছে। ইনজুরি কাটিয়ে সেই ম্যাচে মাঠে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৪ রান করে আউট হন। আজ তিনি খেলবেন। শেষ লিগ ম্যাচে বিশ্রাম নেওয়া যাশপ্রিত বুমরাহকে দেখা যাবে মাঠে। দিল্লি দলের দুই ওপেনার পৃথ্বিশ এবং ধাওয়ান প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ। এছাড়া শ্রেয়স আয়ারের নেতৃত্বে তারুণ্যদীপ্ত দিল্লি ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে। ইন্টারনেট।
