ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

রিকশা ভ্যানের লাইসেন্স দাবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০২:২৬ এএম

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় নতুন করে তিন হাজার রিকশা ও ভ্যানের লাইসেন্স প্রদানসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার বামশক্তি।

কর্মসূচি চলাকালে জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন সাঈদ, জেলা সিপিবির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত