আইএসপিআরের বিজ্ঞপ্তি

কতিপয় অবাঞ্ছিত প্রাক্তন সেনাসদস্য অপপ্রচার করছেন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৩:৪২ এএম

অবাঞ্ছিত বা Persona Non Grata (PNG) ঘোষিত কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য বিদেশে বসে অপপ্রচারের মাধ্যমে সেনাসদস্য ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কয়েকজন অবাঞ্ছিত বা চঘএ ঘোষিত অবসরপ্রাপ্ত সেনাসদস্য বিদেশ থেকে বিভিন্ন প্রকার মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য সংবলিত গল্প এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত মান্যবর ব্যক্তিদের কথোপকথনকে সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তা কাট-পেস্ট ও এডিট করে তাদের উদ্দেশ্য মাফিক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপনের মাধ্যমে সেনাসদস্য ও দেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত

করার অপপ্রয়াসে লিপ্ত হয়ে ক্রমাগত দেশ এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ করছে। তাদের এহেন কর্মকা- তাদের চঘএ করাটা যে যথার্থ ছিল তাই প্রমাণ করে। তাদের এই উদ্দেশ্যপ্রণোদিত ঘৃণ্য অপকর্মে প্রতিটি সেনাসদস্য অত্যন্ত মর্মাহত। কাল্পনিক, বাস্তবতা ও নৈতিকতাবিবর্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত এসব গল্প বা বক্তব্য সেনাবাহিনীর সদস্যরা এবং দেশের জনগণ বিশ্বাস করে না বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।’

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করার পর অবসরগ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। অবসরপ্রাপ্ত প্রতিটি সেনাসদস্য অবসর জীবনে নিজেকে একজন প্রাক্তন সেনাসদস্য হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন এবং সৎ ও সুশৃঙ্খল জীবনযাপন করেন। তবে অবসর জীবনে যদি কোনো প্রাক্তন সেনাসদস্য শৃঙ্খলাবিবর্জিত জীবনযাপন করেন যা সামরিক ও বেসামরিক পরিম-লে সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ করে, তখন তাকে সংশোধনের জন্য দেশের সব সেনানিবাসগুলোয় অবাঞ্ছিত বা চঘএ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল, সুসংগঠিত ও পেশাদার বাহিনী। দেশমাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি ৪৯ বছরের অভিজ্ঞতাসমৃদ্ধ এই বাহিনী বর্তমানে পেশাগতভাবে দক্ষ ও পরিপক্ব, যা বাংলাদেশের সাধারণ জনগণের সর্বশেষ আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনকে হাসিমুখে উৎসর্গ করতে সদাপ্রস্তুত সেনাবাহিনীর প্রতিটি সদস্য।’

এতে আরও বলা হয়েছে, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সেনাসদস্যরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে পেশাদারিত্বের সঙ্গে দেশে এবং দেশের গন্ডি পেরিয়ে অত্যন্ত সফলতার সঙ্গেই কাজ করে যাচ্ছেন। দেশে বিভিন্ন দুর্যোগ মোকাবিলার পাশাপাশি বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিম-লে ভূয়সী প্রশংসা অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থানকে অত্যন্ত সুসংহত করে চলেছে। চলমান করোনা মহামারীকে প্রধানমন্ত্রী যুদ্ধ হিসেবে ঘোষণা করার পর, তার নির্দেশে সেনাবাহিনী করোনা যুদ্ধে জনগণের পাশে থেকে অভূতপূর্ব সেবা প্রদান করে। ফলে প্রধানমন্ত্রীসহ দেশবাসীর ব্যাপক প্রশংসা অর্জন করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত