আলোচিত ৭ ছবি নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘বাংলা মুভি উইক’

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:৪৪ এএম

গত কয়েক বছরে আলোচনায় থাকা সাত বাংলা ছবি নিয়ে স্টার সিনেপ্লেক্স শুক্রবার শুরু করছে ‘বাংলা মুভি উইক’।

১২ নভেম্বর পর্যন্ত একটানা সিনেমাগুলো চলবে রাজধানীজুড়ে মাল্টিপ্লেক্সটির তিন আউটলেটে।

সিনেমাগুলো হলো আয়নাবাজি (চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা), দেবী (জয়া আহসান, চঞ্চল চৌধুরী), ঢাকা অ্যাটাক (আরিফিন শুভ, মাহি), শিকারি (শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়), কৃষ্ণপক্ষ (মাহি, রিয়াজ), কমলা রকেট (মোশাররফ করিম, তৌকীর আহমেদ) ও ন ডরাই (সুনেরাহ বিনতে কামাল ও শরীফুল রাজ) ।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

প্রতিদিন তিনটি ছবির তিনটি করে প্রদর্শনী হবে। বিস্তারিত শিডিউল দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট ও ফেইসবুক পেজে।

এ ছাড়া নিউ নরমালে মুক্তি পাওয়া ‌‘ঊনপঞ্চাশ বাতাস’ (ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা)-এর নিয়মিত শো থাকছে। পাশাপাশি চলবে হলিউড সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত