দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাকে একটি স্বপ্নদর্শী উদ্যোগ বলে অভিহিত করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। গত শুক্রবার প্রকল্প পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন। গত শুক্রবার পরিবারসহ রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন মোহাম্মদ হাতেম। এ সময় তাকে পুরো প্রকল্প পরিদর্শন করান রূপায়ণ সিটি উত্তরার এজিএম (সেলস) নাসির উদ্দিন। পরিদর্শন শেষে মোহাম্মদ হাতেম বলেন, রূপায়ণ সিটি উত্তরা আবাসন শিল্পের একটি সাহসী পদক্ষেপ। স্বপ্নদর্শী কোনো উদ্যোগ না হলে এ ধরনের প্রকল্প হাতে নেওয়া খুব কঠিন। ইতালির মিলান শহরের একটি সবুজ আবাসন প্রকল্পের সঙ্গে রূপায়ন সিটি উত্তরার মিল রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবে এরকম একটি সুন্দর সিটি তৈরি করা দেশে বিরল।
গত শুক্রবার রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প পরিদর্শনে আসেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম। তাকে ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ সিটি উত্তরার ডিএমডি মাহবুবুর রহমান। প্রকল্প ঘুরে সাইফুল আলম জানান, রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের গর্বের জায়গা তৈরি করেছে। এখানে এলে মনে হয় না যে, আমি বাংলাদেশে রয়েছি। আমরা ঢাকা শহরে বসে আকাশ দেখি না, খেলার মাঠ দেখি না, বড় প্রশস্ত রাস্তা দেখি না। কিন্তু এখানে আকাশ ও প্রকৃতি পাবেন। পাশাপাশি আধুনিক সব সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
