প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৫:১১ এএম

নির্বাচনে হেরেও পরাজয় স্বীকার না করে ইতিমধ্যে নানা বিতর্ক আর সংশয়ের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বরখাস্ত করলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে। গতকাল বাংলাদেশ সময় সোমবার রাতে এক টুইটে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের সিদ্ধান্ত জানান।

সিএনএন জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেছেন ট্রাম্প। পাশাপাশি এতদিন দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সিএনএন আরও জানিয়েছে, মার্ক এসপার পদত্যাগের সিদ্ধান্তই নিয়েছিলেন, পদত্যাগপত্র জমা দিতেও যাচ্ছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা জেনেই তাকে বরখাস্তের ঘোষণা দেন।

নানা বিষয় নিয়েই ট্রাম্পের সঙ্গে এসপারের মতানৈক্য চলছিল। কয়েক মাস আগে জর্জ ফ্লয়েড হত্যার পর বিক্ষোভ দমনে ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিলে তার সরাসরি বিরোধিতা করেছিলেন এসপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত