জুয়েল আইচ করোনায় আক্রান্ত

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১১:৫৫ পিএম

সপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচ এখনো হাসপাতালে।

জুয়েল আইচের স্ত্রী বিপাশা গণমাধ্যমকে জানান, ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান, পাশাপাশি বুকের সিটি স্ক্যান করান। পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়েছে।’

করোনা পজিটিভ ধরা পড়ার পর জুয়েল আইচের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সন্তোষজনক সেবা না পাওয়ায় হাসপাতাল বদলাতে বাধ্য হয় তার পরিবার। মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত