ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ১৭ নভেম্বর থেকে সিলেট-মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার রাত সাড়ে ৭টায় সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় মাস্কাটে অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ছেড়ে পরদিন সকাল সোয়া ৭টায় সিলেটে অবতরণ করবে।
বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট ও বুধ ও রবিবার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। পরদিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করে। মাস্কাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বুধ ও রবিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মাস্কাটে অবতরণ করে। মাস্কাট থেকে বৃহস্পতি ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল সোয়া ৫টায় চট্টগ্রামে অবতরণ করে।
