ব্রাহ্মণবাড়িয়ায় তনন হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১০:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ-ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দি আলাউদ্দিন সংগীতাঙ্গন মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিণ শেষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়। পরে এখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের আহ্বায়ক মনিরুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আইডিয়াল রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ জেলার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত