নারীদের আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

বার্মিংহামে অবস্থিত যুক্তরাজ্যের অন্যতম প্রধান শিল্পকলা উন্নয়ন সংস্থা ‘সম্পদ দক্ষিণ এশীয় আর্টস এবং ঐতিহ্য’ বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের জন্য আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা ‘My City, My Home’ বা ‘আমার শহর, আমার বাড়ি’র আয়োজন করেছে। প্রতিযোগিতাটি ১৬ বছর বা তার বেশি বয়সের নারীদের জন্য উন্মুক্ত। ইংরেজি বা বাংলা ভাষায় নিজের শহর বা বাড়ি নিয়ে সর্বাধিক দুটি লেখা আপলোড করা যাবে। প্রতিযোগিতার বিজয়ীদের নাম আগামী বছরের ২২ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করা হবে। প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে ২০০ পাউন্ড পাবেন। বাছাইকৃত লেখা একটি প্রকাশনায় ছাপা হবে এবং দুই দেশেরই বিভিন্ন লাইভ অনুষ্ঠানে পড়া হবে।

প্রতিযোগিতা সম্পর্কে ভার্চুয়াল কর্মশালা আয়োজন করে বাংলাদেশের সম্পদকে সহযোগিতা প্রদান করছেন বাংলাদেশের শর্মিলা বন্দ্যোপাধ্যায় পরিচালিত নৃত্য প্রতিষ্ঠান নৃত্য নন্দনসহ আরও তিনটি প্রতিষ্ঠান। নৃত্য নন্দন ইতিমধ্যেই গত ৭ নভেম্বর একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কবি, প্রাবন্ধিক আবুল মোমেনকে নিয়ে তাদের প্রথম কর্মশালার আয়োজন করে। আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় কর্মশালা পরিচালনা করবেন নারী নেত্রী, লেখিকা ও সেন্ট্রাল ওমেন্স ইউনিভারসিটির সামাজিক বিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ডঃ মালেকা বেগম। ২১ নভেম্বর সন্ধ্যা ৭টায় কর্মশালা পরিচালনা করবেন নারী নেত্রী ও নারীপক্ষের সদস্য, লেখিকা, এবং ব্র্যাক ইউনিভারসিটির ইংরেজি বিভাগের অধ্যাপিকা ফিরদৌস আজীম এবং ২৮ নভেম্বর জেষ্ঠ্য সাংবাদিক ও লেখিকা কুররাতুল-আইন-তাহমিনা। কর্মশালাগুলো জুম এ করা হবে। ১৬বছরের ঊর্ধ্বে আগ্রহী নারীরা এতে অংশ নিতে https://forms.gle/xb7TzGDooaWscYo36 এই লিংকটিতে গিয়ে রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত