প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।
তিনি বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার রাত সোয়া ১২টায় কলকাতার বেলভ্যু নার্সিং হোমে ৮৫ বছর বয়সী এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৬ অক্টোবর কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ আসার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
