মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
পদ ও যোগ্যতা : মেকানিক কাম ইলেকট্রিশিয়ান ৩৩ জন। এসএসসি বা সমমান পাসসহ বি গ্র“প ট্রেডকোর্সের সার্টিফিকেটপ্রাপ্ত। বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম গ্রেডে।
গাড়িচালক ১১ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। হালকা গাড়িচালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম গ্রেডে।
বুক সর্টার ৪৬ জন। এসএসসি বা সমমান পাসসহ গ্রন্থাগারিক সমিতির সার্টিফিকেটপ্রাপ্ত। বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডে।
অফিস সহায়ক ১৯৩২ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডে।
নিরাপত্তা প্রহরী ২৫৫ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডে।
মালী ১০০ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। বেতনক্রম: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডে।
পরিচ্ছন্নতাকর্মী ১৬৩ জন। পঞ্চম বা সমমান পাস। বেতনক্রম: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডে।
১ নভেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। এই (http://dshe.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.dshe.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
সূত্র : জনকণ্ঠ, ২৩ অক্টোবর, পৃষ্ঠা ১২
সমাজকল্যাণ মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ৭ জন। ফিজিওথেরাপি বিষয়ে স্নাতকসহ এক বছরের ইন্টার্নশিপ। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। মাসিক সাকুল্য বেতন ২৪৭০০ টাকা।
ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ৫১ জন। ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতকসহ এক বছরের ইন্টার্নশিপ। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। মাসিক সাকুল্য বেতন ২৪৭০০ টাকা।
ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট ৪৮ জন। ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিষয়ে স্নাতকসহ এক বছরের ইন্টার্নশিপ। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। মাসিক সাকুল্য বেতন ২৪৭০০ টাকা।
২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। উপ-সচিব, প্রশাসন-৫, (প্রশাসন ও শৃঙ্খলা) সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর, ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত। বিজ্ঞপ্তি ও আবেদনের দরকারি তথ্য পাওয়া যাবে এই www.msw.gov.bd ওয়েবসাইটে।
সূত্র : ইত্তেফাক, ৩ নভেম্বর, পৃষ্ঠা ৭
গ্রন্থনা : আনিকা তাহসিন
