মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে ট্রাকের চাপায় ইতালিপ্রবাসী মোটরসাইকেল চালক জামাল মুনশি (৫০) নামের এক ইতালিপ্রবাসী গুরুতর আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর-মাদারীপুর শেখ হাসিনা মহাসড়কের মস্তফাপুরের সোবাহান মৃধার টিনের দোকানের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, মস্তফাপুর পল্লিবিদ্যুৎ জামে মসজিদে আসরে নামাজ আদায় করে হাতের ডান দিক দিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় সামনের দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক ঢাকা মেট্রো ট-২৪-৩২৮৪, সোবাহান মৃধার টিনের দোকানের সামনে সড়কের থাকা অবস্থায় চাপা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জামাল সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে দেয় এবং আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত জামাল মুনশি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আপাসি গ্রামের কাসেম মুনশির প্রবাসী ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তি মারা না গেলেও গুরুতর আহত আছেন এবং ট্রাকটি আটক করা হলেও ড্রাইভারকে আটক করা যায়নি।
