ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে এই সাময়িক বরখাস্ত করে।
গতকাল রবিবার দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।
